শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

তাওয়াক্কুল ও রিযিকের ব্যাপারে শায়খ আব্দুল কাদির জিলানির বক্তব্য

 তিনি বলেন,'যে দ্বীনের ব্যাপারে শক্তি চায়, সে যেন আল্লাহ তায়ালার উপরই তাওয়াক্কুল করে। কারণ,তাওয়াক্কুল অন্তরকে পরিশুদ্ধ করে,শক্তিশালী করে,নীতিবান করে এবং তাকে সঠিক পথের দিশা দেয় ও অনেক বিস্ময়কর বিষয় দেখায়।'সুতরাং আপনি আপনার দিরহাম-দিনারের(টাকা-পয়সা) উপর ভরসা করবেন না।আসবাব-উপকরণের উপর নির্ভর করবেন না।এটা আপনাকে অক্ষম করে দেবে,দুর্বল-অসহায় করে দেবে।আপনি আল্লাহ তায়ালার উপর ভরসা করুন।তিনি আপনাকে শক্তিশালী করবেন, আপনাকে সর্বাবস্থায় সাহায্য করবেন।আপনার প্রতি দয়ালু হবেন।আর আপনার জন্য রিজিকের দরজা এত প্রশস্ত করে দেবেন,যা আপনার ধারণাতেও নেই।(আল-ফাতহুর রাব্বানি:১৩৪)(১)

এর সমর্থনে আল্লাহ তায়ালার বাণী-وَیَرۡزُقۡهُ مِنۡ حَیۡثُ لَا یَحۡتَسِبُۚ وَمَن یَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسۡبُهُۥۤۚ إِنَّ ٱللَّهَ بَـٰلِغُ أَمۡرِهِۦۚ قَدۡ جَعَلَ ٱللَّهُ لِكُلِّ شَیۡءࣲ قَدۡرࣰا
(At-Talaq 65:3)
আর তাকে এমন জায়গা থেকে জীবিকার ব্যবস্থা করবেন যা সে ধারণাও করে না। যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিশ্চয়ই তার উদ্দেশ্য পূরণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি মাত্রা ঠিক করেছেন।
And will provide for him from where he does not expect. And whoever relies upon Allah - then He is sufficient for him. Indeed, Allah will accomplish His purpose. Allah has already set for everything a [decreed] extent.
১.সুত্র:শায়খ আব্দুল কাদির জিলানি লেখক- আলি মুহাম্মাদ সাল্লাবি পৃ-৮৭

gbk26178@cuoly.com

আব্দুল কাদির জিলানি রাহ. ও কাদিরিয়া তরিকা(বাস্তবতা)

 ★আব্দুল কাদির জিলানি রাহ. ও কাদিরিয়া তরিকা(বাস্তবতা)★

বর্তমান সমাজে কাদিরিয়্যা তরিকা নামে একটি সূফীবাদ বা আধ্যাত্মিক মতাদর্শ প্রচলিত আছে।যার স্বরূপ আমরা দেখতে পাই,তরিকার পির বা মশায়েখ মুরিদদের কিছু সবক দিবেন যার বাস্তবায়ন হয়তো মসজিদের কোণায় কিংবা কোন নির্জন স্থানে।যা কেবল মুখের জিকিরে সীমাবদ্ধ।অথচ, শায়খ জিলানি কুরআন-সুন্নাহর আলোকে(তরিকার) এমন একটি সিলেবাস তৈরি করেছিলেন,যার মূল লক্ষ্য ছিলো ছাত্র ও মুরিদদের জ্ঞান-সাধনা,আধ্যাত্মিকতা ও সামাজিকভাবে যোগ্য করে তোলা এবং সৎকাজের আদেশ ও অন্যায় কাজ হতে বাঁধা দেয়ার মতো যোগ্য করে হড়ে তোলা।যার প্রভাবে প্রভাবিত ছিলেন দিগ্বিজয়ী সেনাপতি সালাহউদ্দিন আইয়ুবি(রহ.) এবং (আধ্যাত্মিক) সম্রাট নুরদ্দিন জিনকি(রহ.)।তাদের দিগ্বিদিক বিজয়ের পেছনে কাদিরিয়া তরিকার প্রভাব অনস্বীকার্য।কিন্তু বর্তমানে তার বিপরীতটা লক্ষণীয়। তিনি সবক প্রদান কিংবা ওয়াজে বারবার বলতেন, সালাফে সালিহিন ও সাহাবিদের আকিদায় হলো আমাদের আকিদা।' অথচ, বর্তমানে এ তরিকার নামে ভিন্ন পথ ও মত তৈরি হচ্ছে। তাঁর সময়ে কিছু দরবারি আলিম এবং অসাধু শাসকগোষ্ঠী ছিলো যাদেরকে তিনি পরোয়া করতেন না এবং তাদের থেকে জনগণকে সবসময় সতর্ক রাখতেন।এককথায় তিনি এ তরিকার মাধ্যমে একটি সংস্কার আন্দোলন করেছিলেন নতুন কোন পথ বা আকিদা-বিশ্বাস সৃষ্টি করেন নি।
:-নিচের বইয়ের অবলম্বনে লিখা।
শায়খ আব্দুল কাদির জিলানি লেখক- আলি মুহাম্মাদ সাল্লাবি

Surah Al-Baqarah 145-148 ;Global_Islamic_School GiS

রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

Acting 'Dua before sleeping and after waking up' by students.

Doing mashq Surah Sawd 73-83

Singing Rabbi Jidni 'Ilma Bolo-Song by student

Acting 'Duas After Sneezing' by Students. Global Islamic School GIS