★আব্দুল কাদির জিলানি রাহ. ও কাদিরিয়া তরিকা(বাস্তবতা)★
বর্তমান সমাজে কাদিরিয়্যা তরিকা নামে একটি সূফীবাদ বা আধ্যাত্মিক মতাদর্শ প্রচলিত আছে।যার স্বরূপ আমরা দেখতে পাই,তরিকার পির বা মশায়েখ মুরিদদের কিছু সবক দিবেন যার বাস্তবায়ন হয়তো মসজিদের কোণায় কিংবা কোন নির্জন স্থানে।যা কেবল মুখের জিকিরে সীমাবদ্ধ।অথচ, শায়খ জিলানি কুরআন-সুন্নাহর আলোকে(তরিকার) এমন একটি সিলেবাস তৈরি করেছিলেন,যার মূল লক্ষ্য ছিলো ছাত্র ও মুরিদদের জ্ঞান-সাধনা,আধ্যাত্মিকতা ও সামাজিকভাবে যোগ্য করে তোলা এবং সৎকাজের আদেশ ও অন্যায় কাজ হতে বাঁধা দেয়ার মতো যোগ্য করে হড়ে তোলা।যার প্রভাবে প্রভাবিত ছিলেন দিগ্বিজয়ী সেনাপতি সালাহউদ্দিন আইয়ুবি(রহ.) এবং (আধ্যাত্মিক) সম্রাট নুরদ্দিন জিনকি(রহ.)।তাদের দিগ্বিদিক বিজয়ের পেছনে কাদিরিয়া তরিকার প্রভাব অনস্বীকার্য।কিন্তু বর্তমানে তার বিপরীতটা লক্ষণীয়। তিনি সবক প্রদান কিংবা ওয়াজে বারবার বলতেন, সালাফে সালিহিন ও সাহাবিদের আকিদায় হলো আমাদের আকিদা।' অথচ, বর্তমানে এ তরিকার নামে ভিন্ন পথ ও মত তৈরি হচ্ছে। তাঁর সময়ে কিছু দরবারি আলিম এবং অসাধু শাসকগোষ্ঠী ছিলো যাদেরকে তিনি পরোয়া করতেন না এবং তাদের থেকে জনগণকে সবসময় সতর্ক রাখতেন।এককথায় তিনি এ তরিকার মাধ্যমে একটি সংস্কার আন্দোলন করেছিলেন নতুন কোন পথ বা আকিদা-বিশ্বাস সৃষ্টি করেন নি।:-নিচের বইয়ের অবলম্বনে লিখা।
শায়খ আব্দুল কাদির জিলানি লেখক- আলি মুহাম্মাদ সাল্লাবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন